শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচকদের কটাক্ষ করে ট্রাম্প: শেষ পর্যন্ত সব ভালো হবে

ইরান পরিস্থিতি নিয়ে নতুন একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান সত্যিই একটি চুক্তি করতে চায় এবং শেষ পর্যন্ত যে চুক্তিই হোক না কেন, তা যুক্তরাষ্ট্র এবং যারা আমাদের সঙ্গে আছে তাদের সবার জন্যই ভালো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প এই সংঘাত মোকাবিলায় তার ভূমিকার সমালোচনা করায় সমালোচকদের তীব্র আক্রমণ করেছেন।

সমালোচকদের নিশানা করে ট্রাম্প লিখেছেন, কিন্তু ডেমোক্র্যাট (‘ডামোক্র্যাট’ বলে ব্যঙ্গ করেছেন) এবং দৃশ্যত দেশপ্রেমহীন বিভিন্ন রিপাবলিকানরা কি এটা বোঝেন না যে, রাজনৈতিক সুবিধাবাদীরা যখন নজিরবিহীন স্তরে বারবার নেতিবাচকভাবে কিচিরমিচির করতে থাকে, তখন সঠিকভাবে কাজ করা এবং আলোচনা চালানো আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ে? তারা অনবরত বলতে থাকে যে, আমার আরও দ্রুত এগোনো উচিত, নাকি ধীর হওয়া উচিত, যুদ্ধে যাওয়া উচিত, নাকি যুদ্ধে না যাওয়া উচিত বা আরও কত কী!’

বিবৃতিতে তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনারা স্রেফ আরাম করে বসে থাকুন, শেষ পর্যন্ত সবকিছু খুব ভালোভাবে সম্পন্ন হবে, সব সময়ই এমন হয়ে থাকে!’

 

  • সর্বশেষ