শিরোনাম
◈ জঙ্গল সলিমপুরে নতুন কারাগারের পরিকল্পনা, আপাতত উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইরানের ভয়ে বাতি নিভিয়ে জাহাজ হরমুজ প্রণালী অ‌তিক্রম করছে, ওয়াল স্ট্রিট জার্নালের ◈ ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করলো ২০ জাহাজ ◈ ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প ◈ ঈদের টানা ৭ দিনের ছুটি শেষ, সোমবার থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক ◈ টানা ছুটি শেষে ঢাকায় ফিরছে নগরবাসী ◈ ‘জঙ্গি’ অপবাদের বোঝা বয়ে এক দশক, শেষমেশ নির্দোষ ৩ শিক্ষার্থী ◈ নিজেদের গতি কমে যাওয়ার ব্যাখ্যায় নাহিদ রানাকে টানলেন শা‌হিন আফ্রিদি  ◈ এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৩ গবেষক ◈ কিউবার শাসন পরিবর্তন কি ভেনিজুয়েলার পথ অনুসরণ করবে?

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ১১:৪১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করলো ২০ জাহাজ

আন্তর্জা‌তিক ডেস্ক : ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট জানিয়েছে, ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ২০টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। ২৪ ঘন্টায় এসব জাহাজ পার হয়েছে। 

ইরানের নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন, যেসব জাহাজ আজ চলাচলের অনুমতি চেয়েছিল, তাদের মধ্যে কিছু ইতোমধ্যে অনুমতি পেয়ে পার হয়েছে এবং বাকিগুলো ভোররাতের মধ্যে পার হবে।

তারা জানান, এসব জাহাজ যেসব দেশে যাচ্ছে, সেখানে রাসায়নিক সারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের চাহিদা থাকায় তাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মানবিক পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিপ্লবী গার্ডের নৌবাহিনী তাদের জন্য নিরাপদ নৌ-চলাচলের ব্যবস্থা নিশ্চিত করেছে তারা জানিয়েছে। -- পার্সটু‌ডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়