শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০১:৫৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসংখ্যা হ্রাসে জাপানে রেকর্ড ধস, বাড়ছে উদ্বেগ

জাপানের সর্বশেষ আদমশুমারির তথ্যে দেখা গেছে, দেশটির জনসংখ্যা কমে ১২ কোটি ৩০ লাখের সামান্য উপরে দাঁড়িয়েছে। এটি গত পাঁচ বছরের ব্যবধানে দেশটির ইতিহাসে জনসংখ্যার সবচাইতে বড় হ্রাস।

শুক্রবার জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের জাতীয় আদমশুমারির প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে। উল্লেখ্য, ১৯২০ সাল থেকে জাপানে প্রতি পাঁচ বছর অন্তর এই শুমারি পরিচালিত হয়ে আসছে।

সর্বশেষ শুমারির তথ্য অনুযায়ী, গত বছরের ১ অক্টোবর পর্যন্ত জাপানের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫২৪ জনে। ২০২০ সালের আগের শুমারির তুলনায় এই সংখ্যা ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন কমেছে, যা শতাংশের হিসেবে ২.৫ শতাংশ হ্রাস।

২০১৫ সালে জাপানে প্রথমবারের মতো জনসংখ্যা হ্রাস পাওয়ার রেকর্ড তৈরি হয়েছিল। এবারের শুমারির মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দেশটিতে জনসংখ্যা কমার প্রবণতা অব্যাহত রইল।

Advertisement

জাপানের ৪৭টি প্রিফেকচারের (প্রশাসনিক অঞ্চল) মধ্যে মাত্র দুটিতে জনসংখ্যা বেড়েছে। টোকিওতে ১ লাখ ৯৯ হাজার এবং ওকিনাওয়াতে ১ হাজার মানুষ বেড়েছে। তবে উভয় ক্ষেত্রেই জনসংখ্যা বৃদ্ধির গতি আগের তুলনায় অনেক ধীর হয়ে এসেছে।

বাকি ৪৫টি প্রিফেকচারেই জনসংখ্যা কমার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচাইতে বড় ধস নেমেছে হোক্কাইডোতে, যেখানে জনসংখ্যা কমেছে ২ লাখ ৩৯ হাজার। জনসংখ্যা হ্রাসের তালিকায় এরপরই রয়েছে শিজুওকা ও হিয়োগো, যেখানে যথাক্রমে ১ লাখ ৬৪ হাজার এবং ১ লাখ ৪১ হাজার মানুষ কমেছে।

পরিবারের সংখ্যার ক্ষেত্রে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। দেশটিতে বর্তমানে মোট পরিবারের সংখ্যা ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৫০৭টি, যা গত শুমারির চেয়ে প্রায় ১২ লাখ ৯৪ হাজার বেশি। ১৯৭০ সালে তুলনামূলক তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক পরিবারের রেকর্ড।

তবে প্রতি পরিবারে সদস্যের গড় সংখ্যা ২.২৬ থেকে কমে ২.১৫-এ দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে, জাপানে বয়স্ক ব্যক্তিদের একা বসবাস করার প্রবণতা বা 'ওয়ান পারসন হাউসহোল্ড' বেড়ে যাওয়াই এর প্রধান কারণ।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ এই আদমশুমারির চূড়ান্ত ও বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হবে।

  • সর্বশেষ