শিরোনাম
◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দশকের মধ্যে রেকর্ড, ৩ লাখ বিদেশিকে নাগরিকত্ব দিল স্পেন

২০২৫ সালে প্রায় ৩ লাখ বিদেশিকে নাগরিকত্ব দিয়েছে স্পেন। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যা।

স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই) জানিয়েছে, গত বছর মোট ২ লাখ ৯৯ হাজার ৭৩২ জন বিদেশি স্প্যানিশ নাগরিকত্ব পেয়েছেন। যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

নতুন নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মরক্কোর নাগরিক। এরপর রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা ও হন্ডুরাসের নাগরিকরা।

ইউরোপের অনেক দেশের তুলনায় স্পেন অভিবাসীদের প্রতি তুলনামূলক ইতিবাচক নীতি অনুসরণ করছে। দেশটির সরকার বলছে, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক সংকট মোকাবিলায় অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

advertisement

স্পেনের আইনে লাতিন আমেরিকার কয়েকটি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া তুলনামূলক সহজ। সাবেক স্প্যানিশ উপনিবেশ হওয়ায় এসব দেশের নাগরিকরা বৈধভাবে মাত্র দুই বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করতে পারেন। অন্য বিদেশিদের ক্ষেত্রে সাধারণত ১০ বছর বৈধভাবে বসবাস করতে হয়।

চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ বসবাস ও কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করে।

বর্তমানে স্পেনের মোট জনসংখ্যা প্রায় ৫ কোটি। এর মধ্যে প্রায় ৭৩ লাখ বিদেশি বাসিন্দা রয়েছেন বলে জানিয়েছে আইএনই।

  • সর্বশেষ