শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ১২:২৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে দেশি মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

ভারতের পুনে জেলায় মদ্যপান করে গত ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মেথানল মেশানো দেশি মদ পান করেই এই মৃত্যুগুলো ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ফুগে‍ওয়াড়ি ও দাপোডি এলাকায় ১৩ জন এবং পুনের হাদাপসার ও কালেপাদাল এলাকায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুরুতে এসব মৃত্যুকে আলাদা অসুস্থতার ঘটনা বলে মনে করা হলেও, পরে দেখা যায় সকলের মধ্যেই তীব্র মাথা ঘোরা ও পেট ব্যথার মতো একই ধরনের উপসর্গ ছিল। খবর এনডিটিভির।

advertisement

ময়নাতদন্ত প্রতিবেদনের পর পুলিশ হত্যাকাণ্ডের সমতুল্য অপরাধ, বিষাক্ত পদার্থ ব্যবহার করা এবং নিষেধাজ্ঞা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।

এই ঘটনায় যোগেশ ওয়ানখেড়ে নামে এক আসামিকে আটক করা হয়েছে। তিনি আত্মসমর্পণের পর গ্রেপ্তার হন। তদন্তে জানা গেছে, তিনি পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় মেথানল মিশ্রিত বিষাক্ত মদ সরবরাহ করতেন।

advertisement

রাজ্য আবগারি দপ্তরের পুলিশ সুপার অতুল কানাডে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে মদের মধ্যে মেথানল মিশিয়ে দিয়েছিল, যার ফলে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার বিনয় চৌবে জানিয়েছেন, মোট সাতজন অভিযুক্তের মধ্যে পাঁচজন পুলিশ হেফাজতে এবং দুজন রাজ্য আবগারি দপ্তরের হেফাজতে রয়েছে। পরে মামলাটি ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে।

advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাপোডি, ফুগেওয়াড়ি ও হাদাপসার এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ দেশি মদের ব্যবসা চলছিল, অথচ পুলিশ ও আবগারি বিভাগ কার্যকর ব্যবস্থা নেয়নি।

নিহতদের পরিবারের সদস্যরা ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন। তারা জানান, মদ পান করার পর মাত্র ১০ মিনিটের মধ্যেই বমি ও তীব্র পেট ব্যথা শুরু হয় এবং দ্রুত অবস্থার অবনতি ঘটে।

এ ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস কঠোর অবস্থান নিয়ে পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনারদের দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি পুরো চক্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন।

  • সর্বশেষ