শিরোনাম
◈ বাংলাদেশ শিশু হাসপাতাল: ৪৯ বছরেও নেই এমআরআই-সিটি স্ক্যান, সংকটে শিশু চিকিৎসাসেবা ◈ ক্রিকে‌টে ফিক্সিং ফৌজদারি অপরাধ ঘোষণার জন‌্য সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি ◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের!

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর যুদ্ধনীতি ইসরায়েলকে বিশ্বে কোণঠাসা করে ফেলেছে: ওয়াশিংটন পোস্ট

পার্সটুডে- ওয়াশিংটন পোস্ট পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল, কৌশলগত পরাজয় এবং বিশ্বে কোণঠাসা করে ফেলেছে।

পার্সটুডে জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনে জোর দিয়ে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর, (অপারেশন আল-আকসা স্টর্ম)-এর পর নেতানিয়াহু সীমিত হামলার নীতি থেকে সরে এসেছে এবং একের পর এক যুদ্ধের মাধ্যমে পশ্চিম এশিয়ার মানচিত্র নতুন করে সাজানোর চেষ্টা করেছে; কিন্তু এই পন্থা তার ঘোষিত লক্ষ্য অর্জনে শুধু যে ব্যর্থ হয়েছে তাই নয় একইসাথে ইসরায়েলের প্রতি বৈশ্বিক সমর্থনও মারাত্মকভাবে কমে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং শাসনব্যবস্থার পতনসহ নেতানিয়াহুর লক্ষ্যগুলো ব্যর্থ হয়েছে এবং এর জবাবে তেহরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি শাসনব্যবস্থা এখন বিপজ্জনকভাবে মার্কিন সামরিক সমর্থনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরকারের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। ওয়াশিংটন পোস্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, শুধুমাত্র সামরিক শক্তির মাধ্যমে নিরাপত্তা অর্জনে নেতানিয়াহুর প্রচেষ্টা হিতে বিপরীত হয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে ইসরায়েলি শাসনব্যবস্থার নিরাপত্তা ও সক্ষমতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

ওয়াশিংটন পোস্ট এর আগে জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে যৌথ আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনব্যবস্থাকে রক্ষা করার জন্য তার ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের তথ্যের ভিত্তিতে করা মূল্যায়নে দেখা গেছে যে, মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলের চেয়ে অনেক বেশি উন্নত যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে এবং এর ফলে ওয়াশিংটনের সামরিক মজুদ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়