শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৪:৩৯ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফার্স নিউজের প্রতিবেদন

ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব 

আন্তর্জা‌তিক ডেস্ক: বহু মার্কিন নাগরিক মনে করেন, ডোনাল্ড ট্রাম্প-এর অপ্রত্যাশিত ও অনিয়ন্ত্রিত আচরণের কারণে মানুষ তার ওপর আস্থা হারাচ্ছে। ফার্স নিউজ জানায়, ট্রাম্প নিজেই বহুবার নিজেকে “পাগল” বলে উল্লেখ করেছেন এবং এ নিয়ে গর্বও করেছেন। 

২০১৮ সালে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে এক নৈশভোজে তিনি নিজেকে “পাগল” বলে আখ্যা দেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনী প্রচারণাতেও তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট তার “পাগলামির” কারণেই তাকে সম্মান করেন।

তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আচরণ এখন তাকে একটি অস্থিতিশীল ব্যক্তিত্বে পরিণত করেছে। তার ঘন ঘন অবস্থান পরিবর্তন ও পিছু হটার কারণে এখন অনেকেই তাকে বিশ্বাসযোগ্য মনে করেন না। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক জানিয়েছে, এমনকি ট্রাম্পের মিত্ররাও বুঝতে পারছেন না, তার কোন বক্তব্য বা পদক্ষেপের ওপর ভরসা করা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনার মাঝেও ট্রাম্প দুইবার হামলা চালিয়েছেন। এতে শুধু ইরানই নয়, তার মিত্ররাও তার প্রতি আরও বেশি অবিশ্বাসী হয়ে উঠেছে। ট্রাম্প আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মিত্রদের সহায়তা চাইলেও তাতে সাড়া মেলেনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের “অবিশ্বস্ত” ভাবমূর্তিই ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের অংশ না নেওয়ার অন্যতম বড় কারণ। অনেক ইউরোপীয় দেশ স্পষ্ট করে জানিয়েছে, এ যুদ্ধ তাদের নয়।

বিশেষজ্ঞরা বলছেন, আগে যেটিকে ট্রাম্পের “অপ্রত্যাশিত আচরণ” বলা হতো, এখন তা “অস্থিরতা ও অনিশ্চয়তা”-তে পরিণত হয়েছে। দ্য আটলান্টিকের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে হঠাৎ বড় ধরনের পরিবর্তনের কারণে অন্যান্য দেশের কর্মকর্তারা উদ্বিগ্ন। পাশাপাশি মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থান ও ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের মধ্যেও বড় পার্থক্য দেখা যাচ্ছে।

  • সর্বশেষ