শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০১:০০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চিকেনস নেক’ ঘিরে নিরাপত্তা জোরদার করছে ভারত, শিলিগুড়িতে নতুন সামরিক ঘাঁটি নির্মাণের উদ্যোগ

ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, তার নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী এবং ভারত-তিব্বত সীমান্ত পুলিশের জন্য নতুন ঘাঁটি নির্মাণে বিপুল পরিমাণ জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া, নতুন সীমান্ত চৌকি এবং সামরিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী এ সরু করিডর দীর্ঘদিন ধরেই অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ করিডরের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে কেন্দ্র ও রাজ্য সরকার এখন এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে।

রাজ্য সরকারের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় ১২০ একর জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে কাঁটাতারের বেড়া এবং সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও ৮৮ একর জমি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এবার শিলিগুড়িতে ব্যাটালিয়ন সদর দপ্তর তৈরির জন্য ছয় একর জমি চেয়েছে সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বেসক্যাম্প নির্মাণের জন্য ১০০ একর জমির আবেদন করেছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুটি প্রস্তাবই অনুমোদনের পথে রয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো, অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করতে একাধিক নির্দেশ দিয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি। ইতোমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু হয়েছে। 

শুধু সীমান্ত পাহারা নয়, সেনা চলাচল ও সামরিক সরঞ্জাম পরিবহণ সহজ করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে সীমান্ত ঘাঁটিতে দ্রুত রসদ পৌঁছে দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে সেনা মোতায়েন সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এ অবকাঠামো ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ