শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫০ মিটার উচ্চতায় ঝুলন্ত ভবন, চীনের নতুন চমক

আকাশচুম্বী ভবন মানেই তো তা সোজা ওপরের দিকে উঠে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু চীন এবার তৈরি করেছে এক অভিনব আনুভূমিক ভবন। দ্য ক্রিস্টাল নামের এই কাঠামোটি ৩০০ মিটার দীর্ঘ এবং এটি ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে চারটি প্রচলিত খাড়া ভবনের ওপর চমৎকারভাবে দাঁড়িয়ে আছে। এটিই বর্তমানে বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ আনুভূমিকা আকাশচুম্বী ভবন।

ব্যস্ত ও জনবহুল চংকিং শহরের ইয়াংজি এবং জিয়ালিং নদীর মিলনস্থলে নির্মিত এই ভবনটি স্থাপত্যশৈলীর দিক থেকে চীনের ইতিহাসেই অন্যতম এক উচ্চাভিলাষী প্রকল্প। হরাইজন্টাল স্কাইস্ক্র্যাপার বা স্কাইব্রিজ অবশ্য পৃথিবীতে নতুন কিছু নয়; সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস কিংবা বেইজিংয়ের লিংক হাইব্রিড এর বড় উদাহরণ। তবে দ্য ক্রিস্টাল যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। এটি একই সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক খাড়া টাওয়ারকে যুক্ত করা সর্বোচ্চ স্কাইব্রিজ।

এশিয়ার অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি ক্যাপিটাল্যান্ড-এর তৈরি এই প্রকল্পের প্রাক্কলিত বাজেট ছিল প্রায় ১১০ কোটি ডলার। এর বাইরের আবরণ তৈরিতে প্রায় ৩ হাজার কাচের প্যানেল এবং ৫ হাজার অ্যালুমিনিয়ামের টুকরো লেগেছে। তবে এগুলোকে শূন্যে জোড়া লাগানোই ছিল প্রকৌশলীদের জন্য আসল চ্যালেঞ্জ। ৩০০ মিটার দীর্ঘ এই কাঠামোর সাতটি বড় অংশ প্রথমে মাটিতে তৈরি করা হয়। এরপর অত্যন্ত নিখুঁত হাইড্রোলিক প্রযুক্তির সাহায্যে সেগুলো ২৫০ মিটার ওপরে তুলে জোড়া দেওয়া হয়। বাকি অংশগুলো সরাসরি টাওয়ারগুলোর ওপর বসানো হয়েছে। এই ভবনের কেবল স্টিলের কাঠামোর ওজনই ১২ হাজার টন, যা আইফেল টাওয়ারের ওজনের সমান!

নিচের চারটি ভবনের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি দ্য ক্রিস্টাল বিনোদন ও বসবাসের জন্য একটি দারুণ জায়গা। এর মূল আকর্ষণ হলো ১ হাজার ৫০০ বর্গমিটারের কাচের মেঝেযুক্ত ‘এক্সপ্লোরেশন ডেক’, যেখান থেকে চংকিং শহরের মনোরম দৃশ্য দেখা যায়। এ ছাড়া এই স্কাইব্রিজে রয়েছে ছাদবাগান, বার, রেস্তোরাঁ, অনুষ্ঠান আয়োজনের জায়গা, একটি প্রাইভেট ক্লাব এবং দুটি ৫০ মিটার দীর্ঘ ইনফিনিটি পুল।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

  • সর্বশেষ