শিরোনাম
◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ১১:৩৪ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

ইরানের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কোনও ‘তাড়াহুড়ো নেই’ বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক সেটাই করবেন, যা তিনি করতে বলবেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইরানের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার কী কথা হয়েছে? জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) ঠিক আছেন। আমি তাকে যা করতে বলবো, তিনি সেটাই করবেন।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি খুবই ভালো একজন মানুষ, আমি যা চাইবো তিনি সেটাই করবেন। তিনি একজন চমৎকার লোক... ভুলে যাবেন না যে তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী ছিলেন।’

হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে ইরানের সঙ্গে একটি সীমিত চুক্তিতে পৌঁছাতে তিনি রাজি আছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, চুক্তি করার জন্য তিনি কোনও তাড়া অনুভব করছেন না। তিনি বলেন, ‘আমাদের প্রণালিটি খুলে দিতে হবে যা অবিলম্বে খুলে দেওয়া হবে, তাই আমরা এটিকে একটি সুযোগ দেবো। আমার কোনও তাড়াহুড়ো নেই। সবাই বলছেন, ওহ, মধ্যবর্তী নির্বাচন এসে গেলো। কিন্তু আমার কোনও তাড়াহুড়ো নেই... আদর্শগতভাবে আমি অনেক মানুষের মৃত্যুর বিপরীতে খুব কম মানুষের মৃত্যু দেখতে চাই।’

চলতি সপ্তাহে ইরানের ওপর মঙ্গলবারের জন্য নির্ধারিত একটি সামরিক হামলা বাতিলের ঘোষণার পর থেকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে বেশ অস্পষ্ট সময়সীমা দিয়ে আসছেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন যে তিনি ‘দুই বা তিন দিন’ কিংবা ‘একটি সীমিত সময়ের’ জন্য অপেক্ষা করতে পারেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়