শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০২:০৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আইআরজিসির হুঁশিয়ারি, যুদ্ধ ছড়াতে পারে বিশ্বজুড়ে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে কোনও হামলা চালায়, তবে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়ে আরও বড় সংঘাতের রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির এক বিবৃতির বরাতে জানায়, ইরানের বিরুদ্ধে বারবার ‘কৌশলগত পরাজয়’ থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

আইআরজিসি দাবি করেছে, ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি সামরিক বাহিনীর পূর্ণ সক্ষমতা’ ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হলেও ইরান এখনও তার শত্রুদের বিরুদ্ধে নিজের সব সক্ষমতা প্রয়োগ করেনি।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ‘যদি ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসন চালানো হয়, তবে যে আঞ্চলিক যুদ্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এবার এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।’

এর পাশাপাশি আইআরজিসি এমন সব জায়গায় ‘বিধ্বংসী আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছে, যা শত্রুরা ‘কল্পনাও করতে পারবে না’। বিবৃতিতে তারা আরও বলেছে, ‘আমরা যুদ্ধের ময়দানের মানুষ এবং ফাঁকা বুলি কিংবা ভার্চুয়াল পাতায় নয়, আমাদের শক্তি আপনারা যুদ্ধক্ষেত্রেই দেখতে পাবেন।’

Advertisement

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, উপসাগরীয় অঞ্চলের নেতাদের অনুরোধে তিনি ইরানের ওপর একটি হামলা স্থগিত করেছেন।

অন্যদিকে, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি করিয়েছিল। সেই চুক্তির পর বর্তমানে থমকে যাওয়া ওয়াশিংটন-তেহরান কূটনৈতিক প্রক্রিয়াকে আবারও পুনরুজ্জীবিত করতে পাকিস্তান কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে তেহরানও ইসরায়েল ও এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক সম্পদের ওপর প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

  • সর্বশেষ