শিরোনাম
◈ হালাল হলেও পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন মহানবী (সা.) (ভিডিও) ◈ সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স টাকা লুট! সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন যেভাবে করবেন ◈ পেনশনের অর্থ কখন পাওয়া যাবে? আস্থার সংকটে পেনশন স্কিম, প্রবাসীদের সাড়া নেই ◈ এপ্রিল মা‌সে সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে ◈ কেইনের হ্যাটট্রিক, শেষ ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখের গোল উৎসব কোল‌নের বিরু‌দ্ধে ◈ ঈদুল আজহা কবে, আনুষ্ঠানিকভাবে সবার আগে ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক ◈ ভারতের রাজস্থানে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ চেলসিকে হারিয়ে এফএ কাপ  জিতলো ম্যানচেস্টার সি‌টি ◈ ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আশার আলো, খেলা দেখা যেতে পারে ডিজিটাল মাধ্যমে

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

ভারতের রাজস্থানে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, আজ রোববার ভোর পৌনে ছয়টার দিকে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় আক্রান্ত বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। দ্রুত সকলকে নিরাপদে সরিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। এরপর আগুনে পোড়া বগিটি বাকি ট্রেন থেকে আলাদা করে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একটি ভিডিওতে দেখা গেছে, আগুনের কারণে বগি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং পাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের বাকি বগিতে করে কোটা পর্যন্ত নেওয়া হবে। সেখান থেকে নতুন একটি বগি যুক্ত করে যাত্রা অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে।

১২৪৩১ নম্বরের এই রাজধানী এক্সপ্রেস গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে রওনা হয়। দিল্লির নিজামুদ্দিন স্টেশনে দুপুর সাড়ে বারোটায় পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি ইতোমধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং গন্তব্য দিল্লি থেকে তখনও প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়