শিরোনাম
◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর সফর প্রকাশ করায় ইসরায়েলের ওপর খেপেছে আমিরাত

পার্সটুডে- নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের খবর প্রকাশের পর আবুধাবি ও তেল আবিবের মধ্যে উত্তেজনার খবর ইসরায়েলি গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে, ইসরায়েলি টিভি চ্যানেল “আই-২৪” একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহুর এই সফরের খবর প্রকাশের কারণে সংযুক্ত আরব আমিরাত এক বার্তায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে। এতে আরও উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে ইসরায়েলের সাথে যোগাযোগের মাত্রা কমে যাওয়ার প্রধান কারণ ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বারবার তথ্য ফাঁস হওয়া।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও সংযুক্ত আরব আমিরাত দ্রুত ইসরায়েলি পক্ষের বক্তব্য অস্বীকার করেছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের দেশে ইসরায়েলি কর্মকর্তাদের যেকোনো সফরের কথা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে, তখন হিব্রু ভাষার গণমাধ্যমগুলো গত কয়েকদিনে ইসরায়েলি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধানের আবুধাবি সফরের খবর প্রকাশ করে এই সংকটের আগুনে ঘি ঢালার চেষ্টা করেছে। এই উত্তেজনা তীব্র হয়ে ওঠে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে একটি “গোপন সফর” করেছিলেন।

  • সর্বশেষ