শিরোনাম
◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে আরও ভয়াবহ হামলার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। শনিবার এক প্রতিবেদনে এ দাবি করা হয়। সূত্রের তথ্যানুযায়ী, ঈদুল আজহার আগেই এ হামলা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই ইরান নতুন হামলার মুখে পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা প্রস্তুত করেছেন, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইরানে আরও ব্যাপক বোমা হামলা চালানো এবং বিশেষ বাহিনী দিয়ে স্থল অভিযান পরিচালনা করে পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, যুদ্ধবিরতি ভেঙে গেলে সম্ভাব্য নতুন অভিযানের নাম অপারেশন স্লেজহ্যামার রাখার বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন।

প্রতিবেদন অনুযায়ী, এবারের হামলা ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়ে কয়েকগুণ বেশি ভয়াবহ হবে।

 

  • সর্বশেষ