শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি

এল আর বাদল: বিশ্বের অন্যতম চিকিৎসা সাময়িকী ল্যানসেট গ্লোবাল হেলথ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রতি বছর প্রায় ৫ লাখ ৬৪ হাজার মানুষ মারা যায়।

ইরান এবং আগ্রাসী জোটের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব এখনো সেই নীতির শিকারদের গণনা করছে, যাকে ওয়াশিংটন “সর্বোচ্চ চাপের অভিযান” বলে আখ্যা দেয়। এই সূক্ষ্ম শব্দচয়ন একটি কঠোর বাস্তবতাকে আড়াল করে। -- পার্সটু‌ডে

অর্থনৈতিক নিষেধাজ্ঞা মূলত এমন এক অস্ত্র, যা সরকার নয়, সাধারণ মানুষের দিকেই লক্ষ্য করে প্রয়োগ করা হয়।সম্প্রতি ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত এক গবেষণায় ১৯৭১ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫২টি দেশের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার ফলে প্রতিবছর প্রায় ৫‌ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে—যা এক বছরে বিশ্বের সব সশস্ত্র যুদ্ধের নিহতের সংখ্যার সমান। এর মধ্যে ৫১ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।

 লিবার্টেরিয়ান ইনস্টিটিউট’ এই গবেষণার ভিত্তিতে জানিয়েছে, ১৯৭১ থেকে ২০২১ পর্যন্ত এসব নিষেধাজ্ঞার সম্মিলিত মৃত্যুর সংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লাখ।

গবেষক মার্ক ওয়েইসব্রট জোর দিয়ে বলেছেন, এ ধরনের সমষ্টিগত শাস্তি অব্যাহত রাখা নৈতিক নয় এবং এর পক্ষে কোনো যুক্তিও দাঁড় করানো যায় না। তবুও, ট্রাম্প প্রশাসন এই নীতি থেকে সরেতো আসেইনি, বরং এর সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনও যুক্ত করেছে।

  • সর্বশেষ