শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৫:১৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : আর রিয়াজ

চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা প্রায় ২১ ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতা হয়নি। শনিবার বিকেল থেকে শুরু হওয়া এ আলোচনা রবিবার পর্যন্ত চলে।

আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “আমরা গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা করেছি—এটাই ভালো খবর। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি—এটাই খারাপ খবর।”

তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে—কোন বিষয়ে আপস করা সম্ভব এবং কোন বিষয়ে নয়। কিন্তু ইরানের প্রতিনিধিদল সেই শর্তগুলো মেনে নেয়নি।

সংবাদ সম্মেলনের শুরুতে ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তান আন্তরিকভাবে দুই দেশের মধ্যে সমঝোতা তৈরিতে কাজ করেছে এবং তাদের আতিথেয়তা ছিল “দারুণ”।

Advertisement

ইরান কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে—এ বিষয়ে বিস্তারিত বলতে অনিচ্ছা প্রকাশ করে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র মূলত এমন একটি স্পষ্ট প্রতিশ্রুতি চেয়েছিল যাতে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সেই সক্ষমতা অর্জনের পথেও এগোবে না। তবে এই বিষয়ে এখনো সন্তোষজনক অঙ্গীকার পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হলেও মূল প্রশ্ন রয়ে গেছে—দীর্ঘমেয়াদে দেশটি সত্যিই পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসবে কি না।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক বিবৃতিতে জানান, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠকে হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং আঞ্চলিক সংঘাতের অবসানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আলোচনার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের আন্তরিকতা ও বাস্তবসম্মত অবস্থানের ওপর। অতিরিক্ত দাবি থেকে সরে এসে ইরানের ন্যায্য অধিকার মেনে নেওয়ার ওপরই ভবিষ্যৎ অগ্রগতি নির্ভর করবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল নিজ দেশে ফিরে যাচ্ছে।

  • সর্বশেষ