শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০১:১৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

আলোচনা সংশ্লিষ্ট বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, ইরানের জব্দ করা বিশাল অংকের অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনের ইতিবাচক সিদ্ধান্তের পরেই তেহরান আলোচনা এগিয়ে নিতে রাজি হয়। উল্লেখ্য যে, নিজেদের জব্দকৃত সম্পদ ফিরে পাওয়া ছিল ইরানের ১০ দফা পরিকল্পনার অন্যতম প্রধান দাবি।

যদিও এই সমঝোতার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহল মনে করছে—এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

দীর্ঘ সময় ধরে চলা এই অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন নিরসনে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ