শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০২:১৬ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, ভার্চুয়ালি অংশ নিচ্ছেন গুরুত্বপূর্ণ বৈঠকে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালিও অংশ নিচ্ছেন।
মোজতবা খামেনির ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 
সূত্রগুলো জানায়, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথমদিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় মোজতবা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তেহরানের কেন্দ্রস্থলে সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে আঘাত হানা সেই হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল এবং তার এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে।
 
সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিরা জানান, হামলার পর ৫৬ বছর বয়সি এই নেতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং মানসিকভাবে সম্পূর্ণ সজাগ আছেন।
 
সূত্রগুলো আরও জানায়, মোজতবা খামেনি এখন অডিও কনফারেন্সের মাধ্যমে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে যুক্ত আছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক শুরু হওয়ার আগে মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে এ প্রতিবেদনে সামনে এলো।
 
মোজতবা খামেনির শারীরিক অবস্থার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটিই সবচেয়ে বিস্তারিত তথ্য হলেও রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
 
হামলার পর থেকে এখন পর্যন্ত তার কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করা হয়নি। ফলে তার অবস্থান ও সক্ষমতা নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি করেছে।
 
খামেনির আঘাত কেমন বা তিনি কেন জনসমক্ষে আসেননি—এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি ইরানের জাতিসংঘ মিশন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রথম দিনেই তিনি আহত হন। ওই হামলায় তার স্ত্রী, ভগ্নিপতিসহ পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন।
 
ইরানের পক্ষ থেকে মোজতবা খামেনির আঘাতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে ‘আত্মত্যাগী’ (যুদ্ধে গুরুতর আহত ব্যক্তি) হিসেবে উল্লেখ করা হয়েছে।
 
মার্চে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার চেহারা বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, মোজতবা খামেনি সম্ভবত একটি পা হারিয়েছেন। তবে সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
 
একটি ইরানি সূত্র জানিয়েছে, আগামী এক-দুই মাসের মধ্যে মোজতবা খামেনির ছবি প্রকাশ করা হতে পারে এবং পরিস্থিতি অনুকূল হলে তিনি জনসমক্ষে উপস্থিতও হতে পারেন। তবে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সম্ভব নয় বলেও সূত্রটি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়