শিরোনাম
◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০২:০৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

লেবাননে ইসরায়েলি হামলায় গত দুই দিনে কয়েক শ মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড়ের মধ্যে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়া জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, লেবাননে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, ভারত সব সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা জরুরি।

এসময় রণধীর জয়সওয়াল লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) ভারতের সৈন্য মোতায়েন রয়েছে বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, পাকিস্তান-মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত দুই দিনে লেবাননে ৩০৩ জনকে হত্যা করেছে ইসরায়েল।

এমন এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটল, যখন শনিবার ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরান আলোচনার দিকে তাকিয়ে আছে বিশ্ব। এদিকে, এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘসহ বিশ্বের বহু দেশ এই ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় রাখতে অনুরোধ জানিয়েছে। সূত্র : ইন্ডিয়া টিভি।

 

  • সর্বশেষ