শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায়

আলজাজিরা: বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালিতে অবরোধ দিয়ে পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এই সমুদ্রপথে যাতায়াত করতে এখন থেকে তেহরানের পূর্বানুমতি নিতে হবে। দিতে হবে নির্দিষ্ট পরিমাণ ফি-ও। এজন্য নতুন পদ্ধতি চালু করছে ইরান।

ইতোমধ্যে শুধু একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকেই ২০ লাখ ডলার ফি আদায় করেছে বিপ্লবী গার্ড বাহিনী। এর মাধ্যমে আনুষ্ঠানিক টোল আদায়ও শুরু করল দেশটি। তবে চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি বন্ধুপ্রতীম দেশ বিনাবাধায় যাতায়াত সুবিধা পাচ্ছে বলে জানিয়েছে ইরান।

advertisement

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ভেটিং বা যাচাইকরণ ব্যবস্থা তৈরি করছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরান সম্প্রতি হরমুজ প্রণালিতে একটি নির্বাচিত অবরোধ দিয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।

advertisement

সামুদ্রিক সংবাদ ও বিশ্লেষণ সংস্থা 'লয়েডস লিস্ট' বুধবার (১৮ মার্চ) জানিয়েছে, ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া, চীনসহ বেশ কয়েকটি দেশ ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে যাতায়াতের জন্য তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা করছে।

লয়েডস জানিয়েছে, ইরানের আইআরজিসি একটি নতুন যাচাইকরণ এবং নিবন্ধন ব্যবস্থা তৈরি করছে বলে জানা গেছে।

advertisement

বুধবার (১৮ মার্চ) পর্যন্ত অন্তত ৯টি জাহাজ ইরানের লারাক দ্বীপের পাশ দিয়ে একটি করিডোর ব্যবহার করে যাতায়াত করেছে। 

জানা গেছে, একটি ট্যাঙ্কার যাতায়াতের অধিকার পেতে প্রায় ২০ লাখ মার্কিন ডলার দিয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক আইন বিশেষজ্ঞ অ্যালেক্স মিলস বলেন, এই নতুন নিবন্ধন ব্যবস্থা একটি স্বল্পমেয়াদী সমাধান হতে পারে, তবে বীমা খাতের কারণে এটি বাধার মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, ইরানি জলসীমা ব্যবহার করা, ইরানি বন্দরে ভেড়া এবং সমস্ত পণ্যের গন্তব্য ঘোষণা করার শর্তে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার এই প্রস্তাব বেশ কৌতূহলোদ্দীপক। এটি ইরানি জলসীমায় প্রবেশের সময় জাহাজের অবস্থান গোপন রাখার দীর্ঘদিনের পদ্ধতির সম্পূর্ণ বিপরীত এবং চলমান সংঘাতের মধ্যে জাহাজগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।

মিলস আরও উল্লেখ করেন, বীমা, নিরাপত্তা ও বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে জাহাজগুলো এই পদ্ধতিতে সফলভাবে চলাচল করতে পারবে কিনা- সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে সংঘাত চলতে থাকলে কিছু কোম্পানি বা জাহাজের জন্য এটি গ্রহণ করা একটি প্রয়োজনীয় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

  • সর্বশেষ