শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের

ইরান পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা হারিয়েছে এবং দেশটি এখন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। বৃহস্পতিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটিই ছিল নেতানিয়াহুর প্রথম সরাসরি সংবাদ সম্মেলন। হিব্রু ও ইংরেজি উভয় ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, অভিযানের ২০ দিন পর আমি আপনাদের বলতে পারি, ইরানের আজ ইউরেনিয়াম সমৃদ্ধ করার বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কোনও ক্ষমতা নেই। আমরা তাদের এই সক্ষমতা গুঁড়িয়ে দিচ্ছি এবং ধুলোয় মিশিয়ে দেব।

নেতানিয়াহু জানান, এর আগে গত জুনে অপারেশন রাইজিং লায়ন-এর মাধ্যমে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা হয়েছিল। তবে এবারের পার্থক্য হলো, এবার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের যন্ত্রাংশ তৈরির কারখানাগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের শিল্পভিত্তি এমনভাবে মুছে দিচ্ছি যা আগে কখনও করা হয়নি। ইরান এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েক ডজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার পর বর্তমানে ইরান কে চালাচ্ছে, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘খামেনির স্থলাভিষিক্ত মোজতবা খামেনি এখনও সামনে আসেননি। ইরানি কর্মকর্তাদের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকে তার ছেলে মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি। ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই হামলায় মোজতবা আহত হয়েছেন এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মোজতবা বেঁচে আছেন কি না, তা নিয়ে গত সোমবার সংশয় প্রকাশ করেছিলেন।

ইরানে সরকার পতনের পরিবেশ তৈরি করা হচ্ছে জানিয়ে নেতানিয়াহু বলেন, শেষ পর্যন্ত ইরানি জনগণকেই এই শাসনব্যবস্থা উপড়ে ফেলতে হবে। তিনি বলেন, ‘আমরা ফাটল দেখতে পাচ্ছি। এটি এখন একটি ভেতর থেকে পচে যাওয়া কাঠের টুকরোর মতো যা বাইরে থেকে ঠিক মনে হলেও ভেতরে ঘুণে ধরা।’

আকাশপথের হামলার পাশাপাশি সরকার পতনে একটি ‘স্থল বাহিনীর’ প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তবে সেই সম্ভাব্য স্থল অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী দিনে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার বিষয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য নিয়ে ওঠা প্রশ্ন উড়িয়ে দেন নেতানিয়াহু। ট্রাম্প দাবি করেছিলেন যে ওই হামলাটি সমন্বয় করা হয়নি, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এবং অন্যান্য সূত্র বলছে ভিন্ন কথা। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে একাই ব্যবস্থা নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভবিষ্যতে গ্যাসক্ষেত্রে হামলা থেকে বিরত থাকতে বলেছেন এবং আমরা তা মেনে চলছি।’

নেতানিয়াহুর এই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ইসরায়েলে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়া ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে। কাতারের রাস লাফান এলএনজি সুবিধায় ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়ছে।

এই সংকট মোকাবিলায় নেতানিয়াহু এক নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, হরমুজ প্রণালির বিকল্প হিসেবে আরব উপদ্বীপের মধ্য দিয়ে ইসরায়েলের ভূমধ্যসাগরীয় বন্দর পর্যন্ত তেল ও গ্যাস পাইপলাইন স্থাপন করা সম্ভব। তার মতে, এই যুদ্ধ মানুষের ধারণার চেয়েও দ্রুত শেষ হবে এবং অঞ্চলটিতে বড় পরিবর্তন নিয়ে আসবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়