শিরোনাম
◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে!

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০১:১১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূরাজনৈতিক উত্তেজনায় স্বর্ণের দাম আকাশছোঁয়া

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন আর ইরানের প্রতিশোধমূলক আক্রমণের প্রভাব পড়েছে বিশ্বের মূল্যবান ধাতুগুলোর ওপর। তেলের দামের পাশাপাশি বেড়েছে স্বর্ণের দামও। খবর রয়টার্সের

মূলত ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়া এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা গভীর হওয়ায় সোমবার (২ মার্চ) বেড়েছে স্বর্ণের দাম। রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ডের দাম ১.৩৭% বেড়ে প্রতি আউন্স ৫,৩৪৯.৪৪ ডলারে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের এই দাম চার সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। মার্কিন স্বর্ণ ফিউচার ২.২১% বেড়ে প্রতি আউন্স ৫,৩৬২.৬০ ডলারে পৌঁছায়।

রোববার ইসরাইল তেহরানে নতুন করে হামলা চালায় এবং এর জবাবে ইরান আরও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর একদিন আগে খামেনির নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক অর্থনীতি আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, এই সংঘাতের আগের উত্তেজনার তুলনায় এবার উভয় পক্ষেরই উত্তেজনা আরও বাড়ানোর যথেষ্ট প্রণোদনা রয়েছে। যা কয়েক দিনের বেশি সময় ধরে বিশৃঙ্খল, অনিশ্চিত এবং অস্থির পরিবেশ তৈরি করতে পারে।

এদিকে মার্কিন ডলার সূচক ০.২৭% বেড়েছে। ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে ধাতুটির দামের ঊর্ধ্বগতি কিছুটা সীমিত হয়েছে। জে পি মরগান ও ব্যাংক অব আমেরিকার মতে, স্বর্ণের দাম ৬,০০০ ডলারের গুরুত্বপূর্ণ স্তর ছুঁতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়