শিরোনাম
◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:৫৮ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩

চলতি বছরের প্রথম ছয় মাসে কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ সংখ্যা পুরো ২০২৫ সালে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ।

যা গত ছয় বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয়কে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। চলতি বছরের প্রথমার্ধেই সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, কানাডা বর্তমানে অভিবাসন ব্যবস্থা কঠোর করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমাচ্ছে।

অভিবাসন নীতি না মানা, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যাত হওয়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ভিসা জালিয়াতির মতো কারণে ভারতীয় নাগরিকদের নিয়মিত বহিষ্কার করা হয়।
২০২৬ সালের প্রথম ছয় মাসে বহিষ্কারের দিক থেকে ভারতীয়রা সবচেয়ে বড় জাতীয়তা হিসেবে উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর ১ হাজার ৫৭৩ নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এর আগে টানা পাঁচ বছর মেক্সিকো এ তালিকার শীর্ষে ছিল এবং ভারত ছিল দ্বিতীয়।

সিবিএসএ আরও জানিয়েছে, কানাডা থেকে বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকাতেও ভারতীয়রা সবচেয়ে বড় গোষ্ঠী। বর্তমানে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছেন।

কানাডা থেকে চলতি বছর ভারতীয় বহিষ্কারের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয়দের সংখ্যারও আড়াই গুণের বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ জুলাই পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়