শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ১১:২২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার

মনিরুল ইসলাম: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার  ৮ আগস্ট  সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে কৌশলগত অবস্থান নির্ধারণ করা হয় এবং বিরোধী রাজনৈতিক শক্তির সমন্বয়ে একটি গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা।

রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আগামী রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই বিরোধী জোটের একক প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রশ্ন এবং ১১ দলীয় জোট ঘোষিত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নেতারা মনে করছেন, একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী জোটের সমন্বিত প্রার্থী নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিরোধী দলগুলোর সক্রিয় অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

  • সর্বশেষ