শিরোনাম
◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:১৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওর-সমুদ্রে গড়ে উঠবে মাছের অভয়াশ্রম, বাড়বে দেশীয় মাছের উৎপাদনঃ মৎস্যমন্ত্রী

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : দেশীয় প্রজাতির মিঠাপানির মাছের উৎপাদন ও বংশবিস্তার বাড়াতে দেশের বিভিন্ন হাওর ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এসব অভয়াশ্রম স্থানীয় পর্যায়ে পাহারার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ জেলা সফর উপলক্ষে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রী জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার প্রধানমন্ত্রীর কর্মসূচির স্থান পরিদর্শন করেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, মিঠাপানির ডিমওয়ালা মা মাছ সংরক্ষণের জন্য প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে মাছের অভয়াশ্রম তৈরি করা হবে। এসব অভয়াশ্রমে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরবর্তীতে মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করতে অভয়াশ্রম উন্মুক্ত করে দেওয়া হবে। এতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়বে।

মন্ত্রী বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও ম্যাজিক জাল ব্যবহারের কারণে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ জাল উৎপাদনকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে যাতে কোথাও অবৈধ জাল উৎপাদন করতে না পারে, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।

Advertisement

তিনি বলেন, মাছচাষিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সেরা মৎস্যচাষি ও খামারিদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, দেশের ১৪ জন মৎস্যচাষিকে গোল্ড মেডেল প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ, ফ্যামিলি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এছাড়া শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন, বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।

মতবিনিময় ও পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ