শিরোনাম
◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে!

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনি হত্যার আগে ইরান যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিল এমন কোনো প্রমান নেই

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার আগে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিল ইরান। এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলছে, রুদ্ধদ্বার ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসের স্টাফদের বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তাদের মিত্র (প্রক্সি) বাহিনী যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য আসন্ন হুমকি তৈরি করেছিল।

তবে তারা স্বীকার করেন যে, তেহরান আগে থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল- এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। রয়টার্স এই তথ্য দিয়েছে বিষয়টির সঙ্গে পরিচিত দুই ব্যক্তির উদ্ধৃতিকে ব্যবহার করে। এই প্রতিবেদন ট্রাম্প প্রশাসনের আগের দাবিকে নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে প্রশাসনের কর্মকর্তারা বলেছিলেন, এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তেহরান ‘অগ্রিমভাবে’ মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়