শিরোনাম
◈ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বল‌লেন, নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়  ◈ পশ্চিমবঙ্গ সফরে বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদী ◈ ইসির যাচাইয়ে বাতিল ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন ◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন। মাহমুদ আহমাদিনেজাদর ঘনিষ্ঠ এক সহযোগী বার্তাসংস্থা আনাদোলুকে রোববার (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার ইরানজুড়ে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তা ও কমান্ডাররা নিহত হয়েছেন। 

গতকালেই খবর চাউর হয় যে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নিহত হয়েছেন। তবে সর্বশেষ মাহমুদ আহমাদিনেজাহের উপদেষ্টা তার বেঁচে থাকার খবর দিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, তার (সাবেক প্রেসিডেন্ট) সঙ্গে আমি যোগাযোগে আছি। সবকিছু ঠিক আছে। 

তিনি জানান, গতকাল মাহমুদ আহমাদিনেজাদের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা হয়েছে। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন। নিহতরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন

ওই উপদেষ্টা আরও জানান, বেঁচে গেলেও আহমাদিনেজাদের নিজস্ব বাসভবন ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে ছিল। সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়