শিরোনাম
◈ নামজারির ফাইলে গোপন সংকেতে দ্রুত সেবা, ঘুষ না দিলে বাতিল আবেদন! মিরসরাই ভূমি অফিসে অনিয়মের অভিযোগ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ: টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে ১ হাজার টাকা, বাড়ছে আরও নানা সুবিধা ◈ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী? ◈ এফ-৩৫ যুদ্ধবিমানই এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ◈ এলপিজির নামে প্রতারণা: এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি ◈ অ‌স্ট্রিয়ার বিরু‌দ্ধে ম‌্যাচ নি‌য়ে অস্ব‌স্তি‌তে আ‌ছেন আর্জেন্টিনার কোচ লিও‌নেল স্কালোনি ◈ সমীকরণ বল‌ছে, গ্রু‌পের শেষ ম‌্যা‌চে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হে‌রে গে‌লে‌ও বাদ পড়ার সম্ভাবনা কম! ◈ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বল‌লেন, নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়  ◈ পশ্চিমবঙ্গ সফরে বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া বার্তা রাশিয়ার

ইরানে চালানো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের

রাশিয়া বিবৃতিতে বলছে, ওয়াশিংটন ও তেলআবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই ‘মানবসৃষ্ট সংকটের’ নেতিবাচক পরিণতির জন্য দায়ী থাকবে। যার মধ্যে সহিংসতার ঊর্ধ্বগতি ও পরিস্থিতির আরও অবনতির ঝুঁকিও রয়েছে।

এরআগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বিপজ্জনক দুঃসাহসিক অভিযান’ আখ্যা দিয়েছে। যা পুরো অঞ্চলকে ‘ভয়াবহ বিপর্যয়ের’ দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে।

এদিকে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন (ইন্নানিল্লাহ...)। ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়