শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০

ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৪০ জনে। এমনটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। প্রতিবেদনে বলা হয়, হামলাটি চালানো হয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। হামলার সময় বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। খবর আল জাজিরার।

নিহতদের সবাই শিক্ষার্থী এবং তারা কন্যাশিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহতের সংখ্যা বা হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার এ ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়