শিরোনাম
◈ বর্জ্য থেকে বিদ্যুৎ ও বাণিজ্যিক পণ্য উৎপাদনের মহাপরিকল্পনা ◈ দাপু‌টে জ‌য়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ ‘শিল্পীরাও এই দেশের মানুষ’, কনসার্টের ঘটনা নিয়ে হাসান ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সুইজারল্যান্ডে ট্রাম্প, উৎকণ্ঠায় বিশ্ব

বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিইইএফ) অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টেকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জুরিখ থেকে হেলিকপ্টারে করে ডাভোস শহরে পৌঁছান প্রেসিডেন্ট। খবর বিবিসির

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্প স্থানীয় সময় দুপুর ২:৩০টায় বৈশ্বিক ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের উদ্দেশে ভাষণ দেবেন। দেরি হলেও তিনি ভাষণের সময় পাল্টাননি।

বুধবারই তিনি শীর্ষ ব্যবসায়ী ও কর্পোরেট নেতাদের সঙ্গে একটি প্রীতিভোজে অংশ নেবেন। তারপর ডাভোসে ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখবেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্পের আগ্রাসী বিদেশনীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে টানাপড়েনের প্রেক্ষিতে তার বক্তব্যে কী বার্তা আসে, সেদিকেই নজর বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক মহলের।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প আগেই বলেছিলেন ডাভোসে তিনি গ্রীনল্যান্ড সম্পর্কিত বেশ কয়েকটি বৈঠক করবেন। পশ্চিমা মিত্রদের সঙ্গে আর্কটিক দ্বীপটি দখল করতে চান ট্রাম্প। এ নিয়ে পরিকল্পনার কারণে ইউরোপের সঙ্গে উত্তেজনা বেড়েছে আমেরিকার।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি হয়। প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে মূল বিমানটি জুরিখ বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি একটি বিকল্প হেলিকপ্টারে ওঠেন এবং মধ্যরাতের পর ডাভোসে পৌঁছান। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়