শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত্রুর বিরুদ্ধে 'চূড়ান্ত ও কঠোর' জবাব দিতে ইরান প্রস্তুত: জেনারেল আমির হাতামি

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে 'চূড়ান্ত ও কঠোর' জবাব দিতে দেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত।

শনিবার (২৯ নভেম্বর) মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, 'জাতীয় নৌবাহিনী দিবস' উদযাপন এবং 'কোর্দেস্তান' নামের ভাসমান নৌঘাঁটি ও একটি ডেস্ট্রয়ারের উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বিশেষজ্ঞ এবং সবচেয়ে অভিজ্ঞ জনবলের সুবিধায়, দেশের নৌবাহিনী নৌ যন্ত্রাংশ এবং সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হয়েছে। এর ফলে দেশের নৌবাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামুদ্রিক শিল্প এবং জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় বিশাল অগ্রগতি অর্জন করেছে।

মেজর জেনারেল হাতামি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের পর থেকে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামী প্রজাতন্ত্রের গঠনমূলক এবং অভূতপূর্ব ভূমিকা প্রমাণিত হয়েছে।

হাতামি তার বক্তব্যে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে 'আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার' জন্য একটি 'রোগ' হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়