শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা আমরণ অনশনে

ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অবরোধ ভাঙতে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা।

বিবৃতিতে জানানো হয়, ফ্লোটিলার বেশ কয়েকজন কর্মী আটক হওয়ার পর থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন।

আনাদোলু এজেন্সি জানায়, গাজাগামী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয়েছে ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি অধিকারকর্মীকে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও অবরোধ ভাঙার উদ্দেশ্যে এই নৌবহর যাত্রা শুরু করেছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে, গাজা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে; দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

  • সর্বশেষ