শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় আবাসিক টাওয়ারগুলোতে ব্যাপক বোমাবর্ষণ; ইসরাইলের গণহত্যা নীতির অংশ

পার্সটুডে- ইহুদিবাদী সেনাবাহিনী গাজা শহরের আবাসিক টাওয়ারগুলো লক্ষ্য করে পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং লক্ষ লক্ষ অসহায় নাগরিককে বাস্তুচ্যুত করেছে। এই ঘটনায় গাজায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যামূলক অপরাধ চালাচ্ছে তারই ইঙ্গিত বহন করছে।

রাজনৈতিক লেখক এবং বিশ্লেষক ইয়াদ জুদেহের একটি নিবন্ধের উল্লেখ করে ফিলিস্তিনের তথ্য কেন্দ্র লিখেছে: ভার্টিক্যাল আবাসিক এলাকা হিসাবে পরিচিত যেসব টাওয়ারে হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের আবাসস্থল ছিল সেগুলো আর নেই। পার্সটুডে আরও জানায়, এখন পর্যন্ত প্রায় ১,৬০০ আবাসিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এই দৃশ্যটি ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরাইলের "পোড়া মাটি" নীতির চিত্রই তুলে ধরে।

এই অপরাধ কেবল টাওয়ারগুলোতেই সীমাবদ্ধ নয়; ১৩,হাজারেরও বেশি তাঁবু যেগুলো প্রাক্তন শরণার্থীদের জন্য একমাত্র আশ্রয়স্থল ছিল সেগুলোও ধ্বংস করা হয়েছে এবং মানুষের জীবন স্থানচ্যুতির একটি অন্তহীন প্রক্রিয়ায় পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের জন্য আশ্রয় বা জীবন গঠনকারী সবকিছুর বিরুদ্ধেই ইসরাইল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহজনক নীরবতার সুযোগে তারা তাদের অপরাধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এই অপরাধের প্রত্যক্ষ পরিণতি হল হাজার হাজার মানুষ, যাদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন, এখন গৃহহীন, উদ্বাস্তু। খাদ্য ও ওষুধের অভাবে তারা ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতিতে বসবাস করছেন।

লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক ইয়াদ জুদেহ জোর দিয়ে বলেন যে টাওয়ারগুলো ভেঙে ফেলার লক্ষ্য কেবল ভবন ধ্বংস করা নয়, বরং বেসামরিক নাগরিকদের আত্মসমর্পণে বাধ্য করার জন্য এসব হামলা চালাচ্ছে ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে: আন্তর্জাতিক আইনজীবীরা এই পদক্ষেপগুলিকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ, গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকি হিসাবে মূল্যায়ন করেছেন, কারণ জেনেভা কনভেনশনের অধীনে বেসামরিক আবাসনকে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ।

  • সর্বশেষ