শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার কয়েকদিন পর, ওয়াশিংটনের দুই শক্তিশালী মধ্যপ্রাচ্যের মিত্রের মধ্যে বিভাজন আরো তীব্র হয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সতর্কতা মূলক মন্তব্য করেছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কাতার একটি অসাধারণ মিত্র। ইসরায়েল এবং অন্য সবাইকে সাবধান থাকতে হবে।

advertisement

আমরা যখন কাউকে আক্রমণ করি, আমাদের সতর্ক থাকতে হবে ।’ ট্রাম্প প্রথম গত মঙ্গলবার দোহায় নজিরবিহীন ইসরায়েলি হামলার সমালোচনা করেছিলেন, যেখানে ইসরায়েল ও হামাসের আলোচকরা গাজায় যুদ্ধের অবসান নিয়ে কাজ করছিলেন।

এই হামলার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ আরব ও মুসলিম নেতারা সংহতি প্রদর্শনে দোহায় সমবেত হয়েছেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বিশ্বকে আহ্বান জানিয়েছেন, ‘দ্বৈত মানসিকতা বন্ধ করতে’ ও ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে।

advertisement

ইসরায়েলের হামলায় উপসাগরীয় দেশটির রাজধানীতে পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

কাতারে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে। সূত্র: কালের কণ্ঠ 

advertisement

 

  • সর্বশেষ