শিরোনাম
◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয়

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে থাকা শীর্ষ নেতাদের হাতেই নেপালের নিয়ন্ত্রণ

 বিবিসি: নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।

তিনি অজ্ঞাত স্থান থেকে আন্দোলনকারী ‘জেন-জি’ প্রতিনিধিদের আলোচনায় আসার আহ্বান জানিয়েছিলেন। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে ও কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নেপালি সেনাবাহিনী।

বিবিসির পক্ষ থেকে নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে তিনি ‘অজ্ঞ’।”

রামচন্দ্র পৌডেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের নিবন্ধ ৭৭-এর ধারা ৩ অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে।

Advertisement

প্রেসিডেন্ট পৌডেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে ‘সংবিধান অনুযায়ী নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত’ অলিকেই সরকারের কাজ চালানোর দায়িত্ব দেন। যদিও অলির প্রকাশ্যে কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে, অলি দেশ ছেড়ে চলে গেছেন।

তবে তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি দাবি করেছেন, তিনি নেপালে আছেন ও নিরাপত্তা সংস্থাগুলোর সুরক্ষায় রয়েছেন। বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মঙ্গলবার বিকেলে নেপালি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে।

সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে সংসদের কোনো একজন সদস্য প্রধানমন্ত্রী হতে পারেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এমন কোনো ব্যক্তি, যিনি সমাজে সাধারণ মানুষ ও জেনারেশন জির কাছে গ্রহণযোগ্য, তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া উচিত।

তিনি বলেন, ‘আমাদের শুধু সংবিধানে অনুমোদিত বিধানের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা উচিত নয়। যেহেতু এটি সম্পূর্ণ অন্য রকম একটি পরিস্থিতি, এর সমাধান রীতিবহির্ভূতভাবেও হতে পারে।’

এদিকে নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার দুপুরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরণের বিমান চলাচল বন্ধ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর চালু হয়েছে ত্রিভূবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নেপালের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে দেশটির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ভারত।

পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশসহ একাধিক রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত লাগোয়া অঞ্চলে পুলিশ ও সেনা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুসহ সারা দেশে চলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা বন্ধে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে।

  • সর্বশেষ