শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকার প্রায় সাড়ে ১১টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। ত্রাণে খাদ্য, পানি, তাঁবু, কম্বল ও ওষুধসহ জরুরি সামগ্রী রয়েছে, যা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে সহায়ক হবে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

advertisement

শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে প্রায় সাড়ে ১১টন খাদ্যসামগ্রীসহ দুর্যোগ মোকাবেলা সরঞ্জাম পাঠানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সাংবাদিকতা প্রশিক্ষণ

advertisement

আইএসপিআর জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণসামগ্রীসহ আফগানিস্তানের কাবুলের উদ্দেশে রওনা করে। ১১ টন ২২৭ কেজি ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধ। এসব সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর পরিবহন বিমানটি আজই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আলীমুল আমীন বিমানটি বাংলাদেশ ত্যাগের আগে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

advertisement

আইএসপিআর উল্লেখ করে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশ্বাস করে যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত পৌনে ১২টায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। আফগানিস্তানে সংঘঠিত ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত।

  • সর্বশেষ