শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি: হোয়াইট হাউজে ট্রাম্পের নিরাপত্তা বৈঠক, বড় ঘোষণা আসছে

ইরান-ইসরায়েল চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (বৃহস্পতিবার) হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অংশ নিতে হোয়াইট হাউজে প্রবেশ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পেটে গেজসেথ, সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফসহ নিরাপত্তা দলের সদস্যরা।

যদিও এই বৈঠককে আনুষ্ঠানিকভাবে ‘গোয়েন্দা ব্রিফিং’ বলা হচ্ছে, তবে পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে যে, এতে ইরান-ইসরায়েল যুদ্ধসহ মধ্যপ্রাচ্য ও বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্পর্শকাতর আলোচনা হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে জানিয়েছে, বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান প্রসঙ্গে বড় ধরনের ঘোষণা দিতে পারেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াতে পারে—এমন আশঙ্কা আন্তর্জাতিক মহলে বাড়ছে। সূত্র:  ডেইলি এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়