শিরোনাম
◈ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি: তারেক রহমান ◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো?

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ০২:১৯ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ মামলার বাদী ইডেন ছাত্রীকেই কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল

ধর্ষণের অভিযোগে কারাবন্দি থাকা অবস্থায় ইডেন মহিলা কলেজের সেই শিক্ষার্থীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্ন হয়।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিয়ের একদিন আগে বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামি নোবেলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে কাবিননামা অনুযায়ী বিয়ে করার অনুমতি দেন এবং কারা কর্তৃপক্ষকে তা আদালতে প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেন।

আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী ছাত্রীও। উভয়ের সম্মতিতে এই বিয়ে সম্পাদিত হয়।

গত ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২০২৩ সালের ১২ নভেম্বর নোবেল তাকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার নিজ বাসায় নিয়ে যান। সেখানে অজ্ঞাত আরও কয়েকজনের সহায়তায় ওই ছাত্রীকে আটকে রাখা হয় এবং রাত ৮টার দিকে ধর্ষণ করে এবং তা ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নীরবে থাকতে বাধ্য করা হয়।

এছাড়া, অভিযোগে বলা হয়, নোবেল ছাত্রীটির মোবাইল ফোন (রেডমি ১০ প্রো) ভেঙে ফেলেন, এবং নেশাগ্রস্ত অবস্থায় একাধিকবার শারীরিক নির্যাতন চালান। অভিযোগে আরও উঠে এসেছে নোবেল ও তার সহযোগীরা মেয়েটিকে একটি কক্ষে বাধ্যতামূলকভাবে আটকে রাখে।

পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবার তাকে শনাক্ত করে এবং ৯৯৯-এ ফোন করে সহায়তা চায়। পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে এবং ছাত্রীটিকে উদ্ধার করে।

মামলার পরদিনই আদালত নোবেলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি কারাবন্দি অবস্থায় রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়