শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের ঝিমংখালীতে অভিযান চালিয়ে ১৩ টি ম্যাগজিন সহ একটি এসএমজি ও ৩১ টি গুলি উদ্ধার করেছে বিজিবি

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের ঝিমংখালী সীমান্ত সংলগ্ন নাফ নদীর কেওড়া বাগানে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ১৩ টি ম্যাগজিন সহ একটি এসএমজি ও ৩১ টি গুলি উদ্ধার করেছে বিজিবি।

বুধবার বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তের নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। 

তিনি বলেন, বুধবার বিকালে টেকনাফে ঝিমংখালী এলাকা সংলগ্ন নাফ নদীর কেওড়া বাগানে কতিপয় সশস্ত্র দুষ্কৃতিকারি লোকজনের আনাগোনার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে উপস্থিতি টের পেয়ে অভিযান স্থল ঘিরে ফেলার আগেই দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়। 

এসময় সেখানে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ টি এসএমজি, ৩১ টি গুলি ও ১৩ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

ঘটনায় জড়িত দূর্বৃত্তদের চিহ্নিত করতে বিজিবি তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান, লে. কর্নেল জহিরুল ইসলাম।

তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ