শিরোনাম
◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় টিকটক এ আত্মহত্যার দৃশ্য ধারন করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বরুন কুমার বাড়ৈ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারন করতে গিয়ে গলায় ওড়না আটকে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একমাত্র ছেলে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেনীর শিক্ষার্থী রাজ মন্ডল জয়(১৬) তার নিজের টিকটক এর একটি আইডি রয়েছে (গজ ইষধপশনধৎরু ২০১০) । সে দীর্ঘদিন ধরে ওই আইডিতে নিজের তৈরী করা বিভিন্ন ধরনের টিকটক এর ভিডিও আপলেড করে আসছিল এবং এতে সে যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও টিকটকার হিসেবে পরিচিত ছিল। তার আইডিতে ব্যাপক ভিউ ও ফলোয়ার রয়েছে। বুধবার সন্ধ্যায় তার নিজের বসত ঘরের দ্বিতীয় তলায় টিকটক’র দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নায় ফাঁস লেগে যায়। জয় কাঠের ঘরের দ্বিতীয় তলায় তার কক্ষে অবস্থান কালে দীর্ঘক্ষনেও নিচে না আসলে পরিবারের লোকজন তার খোঁজ নিতে যান ছোট বোন নুপু মন্ডল। ভাইকে আড়ার সাথে ঝুলতে দেখে নিচে এসে দাদীকে জানালে প্রতিবেশীরা গিয়ে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.নাছরিন জাহান নিশা তাকে মৃত্যু ঘোষনা করে। এঘটনায় পুলিশকে সংবাদ দিলে থানার এসআই ওমর ফারুক হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শরীয়তপুরে একটি হাসপাতালে নার্সের চাকুরী করেন জয়’র মা। আগৈলঝাড়ায় জয়ের দাদী, বোন ও পিতা বসবাস করে। স্থানীয় ও বাড়ির লোকজন জানান জয়ের সাথে তার পরিবার বা স্থানীয় কারো সাথে ঝগড়া ঝাটি মনোমালিন্য হয়নি। টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারন করতে গিয়েই তার মৃত্যু হয়েছে।

এব্যাপারে রাজ মন্ডল জয়’র  মা নার্স স্মৃতি মন্ডল কান্না জড়িত কন্ঠে বিলাপ করে বলেন, বাংলাদেশ সরকারের কাছে টিকটক বন্ধ করার দাবী জানাই। তিনি আরো বলেন আমি শরিয়তপুর থেকে এসে ধানের শীর্ষে ভোট দিয়েছি তাই প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে টিকটক বন্ধের জোড় দাবী জানাচ্ছি। আমার মত আর যেন কোন মায়ের বুক টিকটকের কারনে খালি না হয়।

এব্যাপারে মৃত.জয় মন্ডলের বোন ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নুপু মন্ডল জানান, স্যার পড়াতে আসবে বলে ভাইকে ডাকতে গিয়ে তার কোন শারশব্দ না পেয়ে দাদীকে জানাই। পরে দাদীসহ প্রতিবেশীরা গিয়ে ঝুলন্ত অবস্থায় ভাই জয়কে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক সাংবাদিকদের বলেন, গলায় ফাঁস দিয়ে একজনে আত্মহত্যার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে বুধবার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়