শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজের দাবি: খামেনি হত্যাই যুদ্ধের অগ্রণী লক্ষ্য

ইসরায়েল-ইরান সংঘাতের মাঝে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘হত্যা করাই’ ইসরায়েলি যুদ্ধের অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার সকালে তেলআবিবের হোলোনে উপশহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, খামেনি আধুনিক হিটলার। তিনি এমন একজন স্বৈরশাসক যিনি ইসরায়েল ধ্বংসের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র কাজে লাগাচ্ছেন। একজন হিটলারকে যেমন থামাতে হয়েছিল, তাকেও থামাতেই হবে।

তিনি বলেন, ইসরায়েলের অস্তিত্ব যদি তখন থাকত, যদি আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী থাকত, তবে নাৎসি জার্মানির হিটলারকে যেভাবে নির্মূল করা যেত, আমরা তাই করতাম। আজকের প্রেক্ষাপটে খামেনির ক্ষেত্রেও তেমনই পদক্ষেপ নেওয়া জরুরি।

কাৎজ বলেন, এই ব্যক্তি কয়েক দশক ধরে ইরানের প্রধান হিসেবে কার্যত তার জনগণকে উপেক্ষা করে, কেবল ইসরায়েল ধ্বংসের এক আদর্শ বাস্তবায়নে ব্যস্ত। আজ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তার সরাসরি নির্দেশেই হাসপাতাল ও আবাসিক ভবনে হামলা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাৎজ বলেন, যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক হুমকি দূর করা, ধ্বংসের উৎস ধ্বংস করা, এবং ক্ষেপণাস্ত্র হুমকি নিরসন করা। এই লক্ষ্যে পৌঁছাতে গেলে খামেনির অস্তিত্ব থাকা আর সম্ভব নয়, এটা এখন স্পষ্ট নির্দেশ।

ইসরায়েলি সেনাবাহিনীকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়