শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০২:৫৯ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনী বলছে, ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

শুক্রবার (৬ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য হামলা ঠেকাতে সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার আরেকটি ধাপ শুরু করেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাতে জানায়, আইআরজিসি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলার ২৩তম ধাপ শুরু করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু নিজেদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।

‘যারা ইরানের জনগণকে তুচ্ছজ্ঞান করেছে এবং এই সংঘাত শুরু করেছে, মধ্যস্থতাকারীদের উচিত তাদের বিষয়ে সুরাহা করা’-যোগ করেন পেজেশকিয়ান। তবে কোন দেশগুলো এই উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়