শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস ◈ বিকাশ-নগদসহ এমএফএসে সেন্ড মানি চার্জ এক নয়, সংসদে জানালেন অর্থমন্ত্রী ◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৪:২৯ সকাল
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনায় বৃদ্ধার আগুনে পুড়ে মরল তিন সমকামী নারী

সাজ্জাদুল ইসলাম: [২] আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম বুয়েন্স আয়ার্স হেরাল্ড এ খবর জানিয়েছে। সূত্র: রয়টার্স

[৩] পত্রিকাটি জানায়, গত ৬ মে ওই বৃদ্ধ সমকামী নারীদের বোর্ডিং রুমে ঢুকে একটি মলটোভ ককটেল ছুড়ে মারেন। এতে পামেলা ফাবিয়ানা কোবাস নামের এক নারী তাৎক্ষণিকভাবে প্রাণ হারান। তার সমকামী সঙ্গী মার্সেডেস রোক্সানা ফিগুয়েরোয়া দুই দিন পর অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মারা যান। আর তৃতীয় নারী আন্দ্রেয়া আমারত্নে গত ১২ মে মারা যান।

[৪] অগ্নিকাণ্ডে আহত চতুর্থ নারী ৪৯ বছর বয়সী সোফিয়া ক্যাসট্রোরিগলোস এখনো হাসপাতালে আছেন। তবে তিনি বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

[৫] জুস্তো ফার্নান্দো বারিয়োন্তোস নামের ৬২ বছর বয়সী বৃদ্ধা ওই সমকামী নারীদের ওপর হামলা চালান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দাহ্যপদার্থে চোবানো একটি ন্যাকড়া তিনি ওই নারীদের রুমে ছুড়ে মারেন। এরপর সেখানে আগুন ধরে যায়। 

[৬] ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ওই সময় তিনি আহত ছিলেন। ফলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সমকামী নারীদের ওপর হামলাকারী বৃদ্ধা ক্ষুব্ধ ছিলেন। এর আগেও তিনি তাদের একাধিকবার তাদেরকে এ জন্য হুমকি দিয়েছিলেন।

[৭] ধর্মীয় বিধিবিধানে সমকামিতা একটি জঘন্য অপরাধ। ফলে বেশিরভাগ দেশেই এটি নিষিদ্ধ রয়েছে। তবে ২০১০ সালে আর্জেন্টিনায় এটিকে বৈধতা দেওয়া হয়। পশ্চিমা দেশগুলোতে অবশ্য সমকামীতাকে বৈধতা দেওয়া হয়েছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ