শিরোনাম
◈ দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান ◈ আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স ◈ টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি ◈ বিদ্যুতের দাম ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে ◈ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ বাংলা‌দেশ আইএমএফ এর কাছে ২ বি‌লিয়ন, বিশ্ব ব‌্যাং‌কের কা‌ছে ১‌ বি‌লিয়ন ডলার ঋণ চাইছে, জনজীবনে চাপ কি আরও বাড়বে   ◈ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল  ◈ ২৪ দিনে রেকর্ড টিকা মজুত, ঘাটতির আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী ◈ রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন ◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের সময় পিটার হাস গা ঢাকা দেননি: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

সালেহ্ বিপ্লব: [২] দিল্লির থিংক ট্যাংক ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে’ গত ২৮ মার্চ নিজের বইয়ের মোড়ক উন্মোচন করেন ভারতের শীর্ষ কূটনীতিক ও বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। 

[২.১] অনুষ্ঠানে তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি; বাংলাদেশে ৭ জানুয়ারির নির্বাচনের আগে ভারতের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিলো যুক্তরাষ্ট্রকে। যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার কিছু দিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন- তাকে আর ভোটের সময় দেখাই গেল না! কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সেটা তিনিই জানেন!

[৩] তবে পিনাক রঞ্জন চক্রবর্তীর এমন মন্তব্যকে আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত পিনাক রঞ্জনের এমন মন্তব্যের বিষয়ে জানতে চান বাংলাদেশী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। 

[৩.১] সত্যি কি তাই ঘটেছিলো, উত্তরের শুরুতে হাস্যরসের সঙ্গে এ কথা বলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এরপর বলেন, নয়াদিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচনের সবগুলো অনুষ্ঠান আমি ফলো করিনা। তবে উত্তর হচ্ছে- না, এটা সঠিক নয়।

[৩.২] এসময় এপি’র করেসপন্ডেট ম্যাথিউ লি জানতে চান, কেনো ফলো করছেন না? জবাবে মিলার বলেন, আমার আরও অনেক বিষয় পড়ে রয়েছে। যেগুলো নিয়ে ব্যস্ত থাকাটা ভালো মনে করি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়