শিরোনাম
◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৫:০৫ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধ বন্ধে সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানি সূত্র বলছে, খুব শিগগির এটি (শান্তিচুক্তি) সম্পন্ন হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছেছে দুই দেশ।

পাকিস্তানি সূত্রটি বলেছে, ‘আমরা খুব শিগগির এটি (শান্তিচুক্তি) সম্পন্ন করব।

আমরা কাছাকাছি পৌঁছে গেছি।’
প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওস-এর প্রতিবেদনটি সঠিক ছিল বলেও জানায় পাকিস্তানি সূত্র।

এক্সিওস ওই প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রকে উদ্ধৃত করে বলেছিল, যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি।

বুধবার এক্সিওস জানায়, হোয়াইট হাউস মনে করছে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

এমন এক সময় এক্সিওস এ কথা জানায়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে তিন দিন ধরে চলা নৌ মিশন ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন।
এক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

এক্সিওস আরও জানায়, প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণে স্থগিতাদেশে সম্মত হবে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা ইরানি তহবিলের বিলিয়ন ডলার ছাড় করবে, পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ওপর উভয় পক্ষের বিধিনিষেধ তুলে নেওয়া হবে।

সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়