শিরোনাম
◈ দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান ◈ আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স ◈ টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি ◈ বিদ্যুতের দাম ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে ◈ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ বাংলা‌দেশ আইএমএফ এর কাছে ২ বি‌লিয়ন, বিশ্ব ব‌্যাং‌কের কা‌ছে ১‌ বি‌লিয়ন ডলার ঋণ চাইছে, জনজীবনে চাপ কি আরও বাড়বে   ◈ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল  ◈ ২৪ দিনে রেকর্ড টিকা মজুত, ঘাটতির আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী ◈ রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন ◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ০৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই ফিচার বিলম্ব মামলায় ২৫০ মিলিয়ন ডলারে সমঝোতা অ্যাপলের

ভয়েস সহকারী সিরিতে প্রতিশ্রুত এআই ফিচার সময়মতো না আনার অভিযোগে করা শেয়ারহোল্ডার মামলায় ২৫০ মিলিয়ন ডলারে সমঝোতায় পৌঁছেছে অ্যাপল। তবে এই সমঝোতায় কোনো দায় স্বীকার করেনি প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অ্যাপল তাদের ভয়েস সহকারী সিরি–তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচার চালু করতে দেরি করায় এই আইনি জটিলতায় পড়ে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে শেয়ারহোল্ডার পিটার ল্যান্ডশেফট এই মামলা করেন।

মামলার সূত্রপাত ২০২৪ সালে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনের ঘোষণাকে কেন্দ্র করে। সে সময় প্রতিষ্ঠানটি জানায়, সিরিতে একাধিক নতুন এআই ফিচার যুক্ত করা হবে এবং নতুন আইফোনের সঙ্গে সেগুলো বাজারে আসবে। এই ঘোষণার ভিত্তিতে প্রচারণাও চালানো হয়।

কিন্তু পরে বাজারে আসা আইফোনে ওই ফিচারগুলো ছিল না। এতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়েছেন এবং শেয়ারহোল্ডারদের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। মামলায় বলা হয়, ঘোষণার সঙ্গে বাস্তবায়নের এই অমিল বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

পরবর্তীতে ২০২৫ সালে অ্যাপল জানায়, সিরির এআই আপগ্রেড আরও দেরিতে আসবে এবং ২০২৬ সালে তা উন্মুক্ত করা হবে। কোম্পানির নির্বাহীরা এখন নিশ্চিত করেছেন, নতুন সিরি ফিচার আগামী মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক ডেভেলপার সম্মেলনে উন্মোচন করা হবে।

এই প্রেক্ষাপটে মামলাটি ২৫০ মিলিয়ন ডলারে সমঝোতায় নিষ্পত্তির পথে এগিয়েছে। তবে সমঝোতাটি কার্যকর হতে আদালতের অনুমোদন প্রয়োজন। অ্যাপল স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো ধরনের ভুল বা দায় স্বীকার করেনি।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৪ সালে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামে যে এআই উদ্যোগ চালু করা হয় তার আওতায় ইতিমধ্যে বেশ কিছু নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সিরির অতিরিক্ত দুটি ফিচার বিলম্বিত হওয়ায় যে অভিযোগ উঠেছিল সেটিই এই মামলার কেন্দ্রবিন্দু।

অ্যাপল আরও বলেছে, তারা এই সমঝোতায় পৌঁছেছে মূলত তাদের পণ্য উন্নয়ন ও উদ্ভাবনে মনোযোগ ধরে রাখতে। ব্যবহারকারীদের জন্য নতুন প্রযুক্তি ও সেবা উন্নত করাই তাদের অগ্রাধিকার।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই ফিচার নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে সময়মতো প্রতিশ্রুতি পূরণ করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বড় কোম্পানিগুলোর ঘোষণার ওপর বিনিয়োগকারীরা দ্রুত প্রতিক্রিয়া দেখান। ফলে বিলম্ব বা পরিবর্তন সরাসরি বাজারে প্রভাব ফেলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়