শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক : হ‌কি বিশ্বকাপ থে‌কে ভার‌তের বিদায়। দীর্ঘ ১২ বছর পর এই আস‌রের সে‌মিফাইনা‌লে উঠ‌লো আ‌র্জেন্টিনা। প্রতি‌যো‌গিতার কোয়ার্টার ফাইনা‌লে ভারতকে ৫-৩ গোলে হা‌রি‌য়েছে আ‌র্জেন্টিনা। এতে দীর্ঘ ১২ বছর পর আবার বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করলো আলবিসেলেস্তেরা। 

আমস্টেলভিনে অনুষ্ঠিত এই দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্নক হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথম মিনিটেই জোয়াকিন তোস্কানির দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। এরপর ষষ্ঠ মিনিটে নিকোলাস দেল্লা তোরে ব্যবধান ২-০ করেন।

দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতেই আর্জেন্টিনার টমাস ডোমেনে ৩৩ ও ৪৫ মিনিটে জোড়া গোল করে ভারতীয় ডিফেন্সকে ভেঙে চুরমার করেন। ৫৩ মিনিটে তোস্কানি নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনা দলকে ৫-০ ব্যবধানে এক বিশাল লিড এনে দেন।

অন্যদিকে শুরুর ধাক্কা সামলে শেষ মুহূর্তে ভারত কিছুটা প্রত্যাবর্তনের চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ভারতের হয়ে ৩৪ ও ৫৮ মিনিটে দুটি চমৎকার ফিল্ড গোল করেন সুখজিৎ সিং। এছাড়া হার্দিক সিং ম্যাচের ৩৬তম মিনিটে একটি পেনাল্টি স্ট্রোক রূপান্তর করে হারের ব্যবধান কমান (৩-৫)।

  • সর্বশেষ