শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান 

স্পোর্টস ডেস্ক : বিভিন্ন কনফেডারেশনের আস্থা হারানোর পর এবার বি‌শ্বের বর্তান ও সা‌বেক তারকা খেলোয়াড়দের এই নজিরবিহীন বিরোধিতার কারণে তীব্র চাপে পড়েছেন সংস্থাটির বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি ‘ফিফা প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর পক্ষে থেকে এক বিবৃতিতে ফিফার শীর্ষ পদে পরিবর্তনের জোর দাবি জানানো হযয়েছে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘যথেষ্ট হয়েছে।’ সিলভেস্ত্রের এই বার্তাকে সমর্থন জানিয়ে তা শেয়ার করেছেন ইংল্যান্ড নারী দলের ইউরোপীয় চ্যাম্পিয়ন লুসি ব্রোঞ্জ এবং ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এমানুয়েল পেতিতসহ একাধিক নামি-দামি ফুটবলার।

এমানুয়েল পেতিত ও মিকায়েল সিলভেস্তের নেতৃত্বে শুরু হওয়া এই উদ্যোগে যোগ দিয়েছেন বিশেন্তে লিজারাজু, রবার্ট পিরেস, দিদিয়ের দ্রগবা, এমানুয়েল আদেবায়োর, হুয়ান সেবাস্তিয়ান ভেরন, ক্লদিও পিজারো, লুসি ব্রোঞ্জ এবং ব্রায়ানা স্কারির মতো কিংবদন্তিরা।

যৌথ বিবৃতিতে ফুটবলাররা উল্লেখ করেন, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মতো খেলোয়াড়রাও ফুটবল নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাদের মতে, ইনফান্তিনোর নেতৃত্বে প্রিয় খেলাটি তার মূল ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে। খেলোয়াড় এবং সমর্থকদের মতামত কিংবা স্বার্থকে তোয়াক্কা না করে একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছে। নিজস্ব স্বার্থ এবং ফুটবলের জন্য যা সর্বোত্তম, তার মধ্যে পার্থক্য করার সামর্থ্যও তিনি হারিয়ে ফেলেছেন।

বিশ্বকাপসহ ফিফার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর অংশীদারত্ব বেসরকারিকরণের একটি পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিনের তীব্র বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বাতিল হলেও ইনফান্তিনোর ওপর ফুটবল বিশ্বের অসন্তোষ কমেনি।

  • সর্বশেষ