শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ভয়ংকর মাদক ৫ কেজি আইস উদ্ধার 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের (আইস) একটি বড় চালান শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর গোলারচর এলাকা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা গোলারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে একটি পলিথিনে মোড়ানো পুটলি ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো পুটলিটি উদ্ধার করেন। তল্লাশির পর পুটলির ভেতরে থাকা চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। পরে জব্দ করা মাদক আইনানুগ প্রক্রিয়ার জন্য হেফাজতে নেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া আইসের চালানটির সঙ্গে জড়িত মাদক কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ