শিরোনাম
◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, অলির দুটি জমার কারণ জানাল জামায়াত ◈ ‘গত ছয় মাসে শতভাগ স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হয়েছে’ ◈ সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ◈ ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন? ◈ লিও‌নেল মে‌সি শোক কাটিয়ে মাঠে ফিরলেন, বাবার উদ্দেশে আবেগঘন বার্তা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ১১ জন

জেরিন আহমেদ: এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। 

শুক্রবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৩৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১২৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৩৭ জন।

এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৩৪ জন। ঢাকায় ১ হাজার ৬৭২ এবং ঢাকার বাইরে ৬৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

জেএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়